সচরাচর জিজ্ঞাসা
সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোর ঝটপট উত্তর। আরও কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।
অর্ডার
কীভাবে অর্ডার করব?
পণ্য কার্টে যোগ করে চেকআউটে যান, নাম, ফোন নম্বর ও ঠিকানা দিয়ে অর্ডার করুন। আমরা ফোন বা মেসেজ করে অর্ডারটি কনফার্ম করব।
অর্ডার করতে কি অ্যাকাউন্ট লাগবে?
না। শুধু ফোন নম্বর দিয়েই অর্ডার করা যায়। নম্বর দিয়ে লগইন করলে আগের অর্ডার ও সংরক্ষিত ঠিকানা দেখতে পাবেন।
পেমেন্ট
কীভাবে পেমেন্ট করব?
সারা দেশে ক্যাশ অন ডেলিভারি আছে। চেকআউটে থাকলে বিকাশ, নগদ বা কার্ডেও অনলাইনে পেমেন্ট করতে পারবেন।
ডেলিভারি
ডেলিভারি পেতে কত দিন লাগে?
সাধারণত ঢাকার ভেতরে ১–২ দিন এবং ঢাকার বাইরে ২–৫ দিন।
অর্ডার কীভাবে ট্র্যাক করব?
অর্ডার ট্র্যাকিং পেজে অর্ডার নম্বর ও ফোন নম্বর দিন। অর্ডার কনফার্ম ও পাঠানো হলে আমরা এসএমএসেও জানাই।
রিটার্ন ও রিফান্ড
পণ্য ভাঙা বা নষ্ট এলে কী করব?
ডেলিভারিম্যানের সামনে পার্সেল দেখে তখনই ফেরত দিন, অথবা ডেলিভারির ৩ দিনের মধ্যে আমাদের জানান। আমরা পণ্য বদলে দেব বা টাকা ফেরত দেব।
উত্তর খুঁজে পাননি? যোগাযোগ করুন