রিটার্ন ও রিফান্ড নীতি
টাকা দেওয়ার আগে দেখে নিন
ডেলিভারিম্যানের সামনে পার্সেল খুলে পণ্য দেখে নিন। ভুল, ক্ষতিগ্রস্ত বা কম থাকলে তখনই ফেরত দিতে পারবেন।
ডেলিভারির পরে রিটার্ন
পণ্য ক্ষতিগ্রস্ত, ভুল বা বর্ণনার সাথে না মিললে ডেলিভারির ৩ দিনের মধ্যে আমাদের জানান। পণ্যটি অব্যবহৃত ও আসল প্যাকেটে থাকতে হবে। খোলা খাবার ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য ত্রুটিপূর্ণ না হলে ফেরত নেওয়া হয় না।
রিফান্ড
ফেরত পণ্য হাতে পেয়ে যাচাইয়ের পর ৭ কর্মদিবসের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়। অনলাইন পেমেন্ট সম্ভব হলে একই অ্যাকাউন্টে ফেরত যায়। আমাদের ভুলে রিটার্ন হলে ডেলিভারি চার্জও ফেরত দেওয়া হয়।
সর্বশেষ হালনাগাদ ২০ অক্টোবর, ২০২৬